আধ্যাত্মিক/ভক্তিমূলক কবিতা গদ্য কবিতা
শ্যামাপথ

শ্যামাপথ

পড়া: 8 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

চন্দনা দাস মহন্ত

​ও মা উমা,
কালি মেখে এলি তুই শ্যামা হয়ে,
যত অন্ধকার ছিল গায়ে নিলি
আলোগুলো পথে ফেলে।
তুই যত দিলি আলো
পারলাম কি ধরতে মনে?
আজও মনের কালো গাঢ় হয়
ছয়জনেরই বশিকরণে॥

​এ রাতে আয় মা তুই কৃপাণ হাতে
মনের যত অসুর
নিধন হোক তোর অসিতে।
আয় মা শ্যামা, আয় এদিকে
আলোর জোয়ার ছড়িয়ে দিয়ে,
কোলে তুলে নে মা কালি—
ধুয়ে যাক কালো, ঘুচে যাক মলিনতা
জেগে উঠুক প্রাণ
আঁধার ছেঁচা আলো হয়ে॥

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা