প্রতিবাদী কবিতা মুক্তছন্দ
পরখ

পরখ

পড়া: 7 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়

যে প্রদীপ আলো দেবার অজুহাতে
আগুন ধরায়
ছারখার করে
সে পিলসুজের আঁধার শুকিয়ে গেলে
শুকোতে দাও।

যে বৃষ্টি ফসল ফলায় না
জলের প্রহসনে বন্যা অথবা খরায়
ঢাকে মুখ
সে বৃষ্টিতে অস্নাত থেকে
যাওয়া ভালো।

মুক্তির প্রত্যাশায় যাদের আহ্বানে
অমসৃণ পথ জেনেও হেঁটেছিলে
সৌভাগ্যের আতিশয্যে সেই সব মহানরা
মাটির স্পর্শ এড়িয়ে
আরো আরো-র লালসায়
পালটে যদি যায়
অসংবৃত হিংস্র মুখনিঃসৃত বাণী ছড়িয়ে
ঘি দুধ ভাতে ঋষিকল্প হয়ে যায়
এবং শুধুই অন্ধ আনুগত্য দাবি করে
মোহমুক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে
অন্যপথে যাওয়া ভালো।
আর কত অনুন্নতর হতে পারে জীবন
পরখ করা ভালো।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা