দেশাত্মবোধক কবিতা ছন্দ কবিতা
নেতাজী প্রণাম

নেতাজী প্রণাম

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

নীলাব্জা রায়

কান্ডারী তুমি ঘুমাও, জেগো না
স্বাধীন ভারত মায়ের মুখ, দেখো না।
এসিডে পোড়া, বিবস্ত্র, সাধের মা,
রক্তাক্ত হয়ে ফুঁফরে কাঁদে, কেউ শোনে না।
তোমার তেত্রিশ কোটি, আজ বেড়েছে অনেকগুন
রাতের অন্ধকারে আজও ভাই, ভাইকে করে খুন।
ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে পেয়াদা
শোষণে তারা ব্রিটিশের বাপ, দেশীয় কায়দা।
যার শৃঙ্খল মোচনে ছিলে আপসহীন
সেই ভারত মায়ের, আরো বেড়েছে দুর্দিন।
এত শুনেও রবে কি তুমি স্থির?
ফিরে এসো...
ওঠো জেগে হে বাঙালি বীর।
ভেঙে দিয়ে ত্রাসের দেশ, জয়ী হও নেতাজী
সুদিনের তরে রক্ত দিতে আজও আমরা রাজি।
তোমার একশ পঁচিশ শুধু তো সংখ্যা নয়
কদম কদম বাড়ানোর ডাক, দৃঢ় প্রত্যয়।
নতুন দশকের শুরুতেই দাও, হুঁশিয়ারি
নত শিরে লহ প্রণাম ২৩ শে জানুয়ারি।।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা