বৃষ্টির দিনে
পড়া: 9
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নাগাড়ে ঝরছে মেঘ
ভিজছে পাড়ার তল্লাট
ভিজছে অঞ্চলের খাস তালুক
ভিজছে আবাসনের আভূমি।
সংসার গুটিয়ে পুঁটলির মতো বসে আছে সে,
ভিজে ভিজে কাদা হয়ে গেছে তার ময়লা শরীর।
ফুটপাতের আপন্ন বন্ধনে ভুলতে হয়েছে তাকে
কোনো এক যুগে জলে ভেসে যাওয়া প্রিয় ঘর বর,
কোনো দুর্যোগে হারিয়ে ফেলা সরকারি গোলাপি কার্ড।
স্মৃতি আদরের হৃদয় তার বুকে নেই,
হাওয়া বেড়েই যাচ্ছে, বাড়ছে দুর্যোগ।
প্লাস্টিকটা টেনেটুনে জলছাঁট ঠেকালেও
ঠেকাতে পারছে না উদাত্ত বাসি খিদে,
ঠেকাতে পারছে না বৃষ্টি বাতাসে ওড়া
আবাসতলার তেল ছাঁকা ইলিশ গন্ধ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর