মেঠোপথ
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নেই শাপলা শিমুল পলাশের কথকতা
হারিয়ে যাচ্ছে সেই ধূলিমলিন কিংবা
কাঁদামাখা গরুর গাড়ির চাকার ঘর্ষণ
অথবা হাওয়ায় উড়ে উড়ে উঁচুনিচু সমান্তরাল লিক,
আছে আজও চরাচর জুড়ে সোনালি সবুজ হাসি
নয়তো বা দিগন্ত ধূসর গর্ভবতী ফসলের প্রস্তুতির ঘ্রাণ
অসহায় নির্জন যাপন ভাঙছে আধুনিকতার অনুপ্রবেশ
গতির লুটোপুটি যাপনের ভাটিয়ালি সুর এলোমেলো
ধুলো উড়িয়ে বিচক্ষণ শোনায় পকেটে রক্ষিত
আধুনিক ঝিনচাক
বৈষম্যের নাকাড়ায় চাহিদার ভারসাম্যে জটিল
দখল সংস্কৃতি
ভাঙে নিরাপত্তার অজানা সুর স্বঘোষিত
মুরুব্বি চলনে।
মেঠোপথ তবু আমার স্বপ্ন জাগায়
আমি নির্বিঘ্ন বাতাসের খোঁজে পথ চলি
খুঁজে ফিরি প্রাণের গানে মাটির সুর
মুখোশ উন্মুক্ত খোলামেলা জীবন
পুকুরপারে ঘাটের কিনারায় এলায়িত
জল ছপছপ প্রাণের আলাপন
যদিও জানি ভাঙচুর চিরায়ত জীবন সংলাপে
ক্রমশ মিশছে প্রাচীনতা আধুনিকতার অবকাশ্যবী
সিন্থেসিস।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর