জীবনের খোঁজ
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
প্রিয় আত্রেয়ীর কাছে
যাইনি আরো দূরে অস্তাচলের পানে
আকাশ যেখানে দিগন্তে মেশে
গোধূলির রং মেখে
যাইনি ক্রমশ সংকুচিত হয়ে আসা
সেই সব পরিচিত দু-দণ্ড আসরে
যেখানে নির্বিঘ্ন প্রাণখোলা প্রগলভতায় মিশে
অর্থবহ অর্থহীন অম্লমধুর কথনের প্রাচুর্যে
বয়স কমে যায়, অম্লজান মেশে নিঃশ্বাসে।
বন্ধুরা অনেকে চলে গেছে
এই আসা যাওয়ার খেলায়
কোথাও আছি আজও
সঙ্কীর্ণ চৌহদ্দির ভেতরে আপাতত
চাই না ছড়িয়ে দিতে যন্ত্রণা তোমাদের মাঝে
জীবন চলুক নিজস্ব ছন্দে
এই যন্ত্রণাবিদ্ধ সময়ের মাঝেও দেখি
ভোরে ঘুম ভাঙায় এক ঝাঁক পাখির কলতান
উঠোনে হাসিমুখে অফুরন্ত জবার আহ্বান
ভালো থেকো যারা শুভানুধ্যায়ী
কিছু না দিতে পারা জীবনের সাথে আজো আছো
কেন আছো জানি না
তোমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে আজও
খুঁজে পাই যন্ত্রণা ছাপিয়ে জীবনের মানে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর