জীবনদর্শনমূলক কবিতা মুক্তছন্দ
আলোর স্বপক্ষে

আলোর স্বপক্ষে

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়

সমস্ত উজ্জ্বল রং যা তুমি ব্যবহার করেছ
একদিন ফিকে হয়ে যাবে
সমস্ত উজ্জ্বল মানুষ যারা সমাজ সংস্কৃতি
জীবন নানা রঙে রাঙিয়েছেন
একদিন ফিকে হয়ে যাবেন
বৃহত্তম শোকগুলো যা হৃদয়তন্ত্রীতে
ঝাঁকি দিয়ে যায়, রক্তকে করে হিমায়িত
একদিন ম্লান হয়ে যাবে
গভীরতম ভালোবাসাগুলোও স্মৃতির মনিকোঠায়
একদিন ফিকে থেকে হবে আরও ফিকে

তবু এখনও হৃদয় আছে যা অন্ধকার
বৃত্তের গভীর খোদাই করে বিস্মৃত স্মৃতিসম্ভার,
জীবনকে আন্দোলিত করে কীর্তির গাঁথামালা
সমৃদ্ধ হয় ইতিহাস জীবন পায় স্মৃতিময়তা

চলো সূর্যের কাছে যাই
নক্ষত্রের কাছে যাই
এত আলো বিচ্ছুরিত করেও
যারা ফিকে হয় না

আমরা সূর্যের মত নক্ষত্রের মত
অফুরন্ত আলোচিত থাকতে চাই।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা