একুশের শপথে
পড়া: 7
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
প্রাচীন ইতিহাস
উজ্জীবিত অনুরণিত, ব্যথিত করেছে আমাকে তবু গর্বিত
আমার বাঙালির পরিচয়ে
রক্তাক্ত মাতৃভাষার স্বাধীন প্রাণখোলা লয়ে
সীমান্তের ওপারে বাংলা ভাষায় শিরদাঁড়া টান করে
আবার নতুন সংগ্রামের রক্তাক্ত শপথ নেবে তোমরা জানি
বাহান্ন ছুঁয়ে মুক্তির স্বাদে যে স্বপ্ন
একাত্তরে করেছে তছনছ অচলায়তন
পূর্ব এনেছে নতুন ভূগোল খোলা হাওয়ায়
সে ভাবেই মৌলবাদ ধর্মীয় কূপমণ্ডূকতা
কাপুরুষ গোপন সন্ত্রাস মাখা নৃশংসতা
তোমারই করবে পরাস্ত জীবন বাজি রেখে জানি
আমি প্রলোভিত হই উচ্চারণে
সামসুর রাহমানে —
“আবার সালাম রাজপথে...
বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে
...সালামের হাত নক্ষত্রের মতো
ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা
আর বরকত...এখনও বীরের রক্তে
দুঃখিনী মাতার অশ্রুজলে
ফোটে ফুল হৃদয়ের হরিণ উপত্যকায়”
আমি জানি বাংলাদেশ এক মরিয়া ভাষা বন্ধনের ঠিকানা
এক আত্ম পরিচয় খুঁজে পাওয়ার নিশানা
রক্ত আঁখরে লেখা আহত বর্ণমালা
আজও অভিজিৎ রায়, রাজীব হায়দার, ওয়াশিকুর রহমান
নীলাদ্রি চট্টোপাধ্যায়, ফয়েজ আরফিন দীপন আরও যারা
মৌলবাদ, নৃশংসতা জেনেও জীবন রেখে পথ করেছে রক্তাক্ত
তাদের জানাই সেলাম।
শাহবাগ জীবন্ত থাক
ফাগুনের আগুনে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর