প্রেমের কবিতা মুক্তছন্দ
মৃত্যু

মৃত্যু

পড়া: 7 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মৃণাল চক্রবর্তী

যদি তুই আকাশের চাঁদ নিবি বলে আবদার করিস
তৎক্ষণাৎ ছুটতে পারি মরবো জেনেও.....

যদি বলিস সূর্যটাকে,
সেখানেও আমার পূর্ণ সমর্থন
সাত সমুদ্র তেরোনদী,
এই পৃথিবীর যাবতীয় অনুসঙ্গ
তোর জন্য অদেয় বলে
কোনো শব্দ নির্মাণ নেই আমার

তুই যে বয়ে চলা নদী,
প্রাত্যহিক জীবনের কথামালা
শেষ পাড়ানির কড়ি,
শ্মশান যাত্রার চোখের জল
বৃন্দাবনের তমালতলা,
কাশীর দশাশ্বমেধ,
আর ফল্গুর অন্তঃস্রোত

শুধু পারবো না তোকে ভালোবাসা দিতে,
ওটা যে কেড়ে নিতে হয়.......

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা