বয়স
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
টিফিন নয়, ভিতরে থরেথরে সাজানো নানা আকারের
রং-বেরঙের টেবলেট ও ক্যাপসুল
ডিব্বা ও জলের বোতল সামনে এলে
স্ক্রিনে ভেসে ওঠে একটি মুখ-প্রেসার যন্ত্র এবং স্টেথো
সারাদিন এরাই আমার সঙ্গী, আমার কথোপকথন
হাওয়াশরীরে হিম স্পর্শ লাগতেই
বাথরুমে গিজার উত্তপ্ত হয় তড়িৎ গতিতে
নলবাহিত গরমজল জমে বালতি বুকে
কোঁচকানো চামড়া তবু সিরসির করে
ডাইনিং টেবিলে তেল-ঝাল ছাড়া খাবার এলে
রসনা বিরক্ত হয়, নিজেকে ধিক্কার জানিয়ে
অভিমান নিয়ে বয়স যায় ভাতঘুমে
কফজনিত সমস্যায় শ্বাসযন্ত্র চিৎকার করলে
ছুটে আসে টিফিনডিব্বা, কফসিরাপের বোতল আর গরমজলের ফ্লাক্স
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর