মাতৃভাবনা ও সম্পর্কের কবিতা গদ্য কবিতা
গর্বের শেষ নেই

গর্বের শেষ নেই

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মৃণাল চক্রবর্তী

তোকে নিয়ে আমার গর্বের শেষ নেই
যখন অন্ধকার ছিঁড়ে মাটিতে পড়লাম
তারপর কোলে তুলে বুকের দুধে সে-ই যে লালন করেছিলি
তারই শক্তিতে আজও সোজা কোমড়ে হেঁটে চলেছি

তবে দেখিস বাপু
দিন তো গড়িয়ে চলেছে দিনের মতো
কেন জানি না, প্রায় প্রতি রাতে
দুঃস্বপ্নরা আসে পালা করে
কেমন যেন গাঢ় অন্ধকার ঘন হয়ে আসে
ঘিরে রাখতে চায়--

তক্ষুনি তুই দু-হাতে বরাভয়
সামনে দাঁড়িয়ে বলিস, এই তো আমি..….

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা