দ্যাশ
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ক-টা কথা কবার তনকে
মোক এঠি ডাইকে আনিছে
মুখ্যু সুখ্যু মানুষ হামরা,
কি কতে জী কি কমো
ভুল তুটি ক্ষ্যামা করেন।
হায় বাপ্!
অ্যাত্তো আলো, অ্যাত্তো নোক্
কি জী কমো, আর কি-ইবা কঁও!
বাবুরা, অ্যাখোন নাকি হামার আজত্ব
পত্তি বছর ভোট দ্যাছি
ভোটের আগোৎ সগায় কয়....
ইবার তোমাঘরের দুঃখু থাকপি না
ওমা! কার কাথা কে....বা শুনে ?
হামরা হনো জাত হালি,
ব্যটাটাক্ কনু : ব্যাটারে
হালির ছোল হাল বোয়া,
চাষার ব্যাটা জমি চাষেক্ !
ত্যাখন ছোঁড়ার কি আগ
ত্যালে বেগুনে জ্বইলে উঠিল
কছে কি - না, মুই পড়মু.....
ন্যাকাপড়া কইরে জজ-বারিস্টার হমু।
তা.... র.... প.... র .......
বেটা মোর নায়েক হলি
ন্যাকা পড়া কইরে ম্যালা পাশ দিলি।
হায় রে, সব মোর পোড়া কপাল
কোনঠে বা জজ্ আর কোনঠে বা বারিস্টার !
আইজ এই পাট্টি, কাইল ওই পাট্টি
জজও নয়, বারিস্টারও নয়
ব্যাটা মোর ন্যাতা !
মুই বুড়া বাপ্
বলদের পুকটিৎ........
অ্যাঃ, অ্যাটা খারাপ কথা কয়ে ফ্যালানু।
ক্ষ্যামা দ্যান বাবুরা,
বুড়া মানুষ, তাঁয় ফির চাষা-ভুষা
কখন জী কী কয়ে ফ্যালাওঁ
ব্যাটাক্ কেছু কইলে,
ব্যাটা মোর উপর তাইড়ে উঠে।
কয়, দ্যাশোৎ নাকি হাজার হাজার
নাখো নাখো ব্যাকার
অতো ব্যাকার না ম্যাকার, কাক জী কী কয়
হামরা তার কি জানি ?
এলা ফির ক্যামকা কাথা ক-ধিনি ?
তুইই জী কলু জজ হবু
তুইই কলু, বারিস্টার হবু,
দিন আত্তির সব এক হবি
ছোটো - বড়ো স.... ব...... এ.... ক.......
আইজ আজাও নাই, জমিনদারও নাই....
সি না হয় বুঝনু
নাই তে নাই........
সব ঠিক
তেবে অ্যাতো টাকা কুনটে যাছে ?
অ্যাতো বড়ো বড়ো বাড়িগুলা কার ?
অ্যাতো চাগরি কার হছে ?
হালির ব্যাটা, চাষার ছোল ক - ধিনি
কারো শরীল থুল থুল করে
বাতি নাইগলে ঝিলকায়
দ্যাখো, হামার খসকটা চামড়া
হাজার ঘুঁষলেও.......
ঝিলকায় না ক্যান !
বাবুরা, হামরা যেই সেই আছি।
খালি কথার ভেলকিবাজি....
তোমার ছোল দুধভাত খায়
হামার ছোইলেরা মাড় ভাতও পায় না
তোমার ছোল জজ হয়, বারিস্টার হয়, মনতিরি হয়
আর হালির ব্যাটা হয় ফকোটিয়া ন্যাতা।
তেবু শুনোছি, সব মানুষ নাকি এক হবি,
তোমরাও কন, মোর ব্যাটাও কয়,
দ্যাশটা না-কি সে-ই দিকিই যাছে......
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর