ধৈর্য অন্তহীন
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
অসীম দিগন্তে বিলীন;
এ অসীমের পথেই
আমার ধৈর্য অন্তহীন।
নিজেতে নিজে থাকি,
আমার বিবেক চেতনাহীন;
“শব” দেখেশুনে বন্ধু
আমি এখনও দৃষ্টিহীন।
যখন ডাকে পথ
টানতে প্রতিবাদের রথ;
নিজেকে রাখতে দূরে
খুঁড়ি অজুহাতের হৃদ।
আমি এখনও দেবো না সাথ,
ধরব না 'এ' হাত;
নিজেতে মগ্ন 'আমার'
এখনও পড়েনি পেটে লাথ।।
'আমার' কন্ঠে বেজায় জোর,
সাজাই মঞ্চ চমৎকার;
সময় সুযোগ বুঝে
'আমি' খুলতে পারি ড্রয়ার।
'আমি' তীব্র দাবিদার—
“সম্মান - শ্রদ্ধার”;
বড়ের স্বভাব বুঝে
আমি বন্ধ করি দ্বার।
আকাশটা আজও নীল,
অসীম দিগন্তে বিলীন;
ঐ অসীমের মতোই
আমার ধৈর্য অন্তহীন।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর