দেরি হয়ে গেলো বড়
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আজ নদীর সহজাত ধর্মে ওই মাঠের অর্ধেকই নেই। যখন ওই অর্ধমৃত মাঠের পাশ দিয়ে যাই, তখন পুরাতন স্মৃতিগুলো এসে শিকল জড়িয়ে দেয় পায়ে। সেই পুরানো দিনগুলিতে ফেরার জন্য হাহাকার করে উঠে মন। কিন্তু হায়! আজও টাইম মেশিন আবিষ্কার হয় নাই।
আমার এই কবিতা শুধুমাত্র আমার বাল্যবন্ধু, আমার প্রিয় মাঠটির জন্য—
মনে আছে বন্ধু? কথা হয়েছিল...
ফিরব বুকে তোর;
অতীতটাকে ধরে আনব আবার,
সাক্ষী বুড়ো ঘাঘর।
অনেকটা সময় বয়ে গেল জানি
দেরী হয়ে গেল বড়ো;
সাথীগুলো সব ছেড়ে চলে গেল,
ধৈর্য রইলনা তোরও।
কথা রাখলাম আজ, আমি
ফিরলাম কাছে তোর;
তুই কি পারবি ফেরাতে বন্ধু
হারানো দিনগুলি মোর?
কত স্বপ্ন, কত আনন্দ,
কত হাসি-কান্না;
স্নেহমাখা কত পিছুডাক
শুনতেও পেলাম না।
স্মৃতিগুলো সব আসছে লরে,
রয়ে যাবে অক্ষয়;
ঘাস-মাটি মেখে মন ছুঁয়ে আছে
সাথে বন্ধু জয়।
কত জ্যোৎস্না মেখেছিস বন্ধু
সাথে শুয়ে বসে মোর;
কত স্বপ্নের জাল ছিড়েছি
বুকে দাগ কেটে তোর।
চাঁদটাও আজ তোকেই খোঁজে
প্রিয় বন্ধুবর;
পারবি কি দিতে ফিরিয়ে আমার
হারানো সেই প্রহর?
তোর বুকেই তো ছেড়ে গিয়েছি
ছোট্ট ‘কিশোর আমি’;
স্মৃতিগুলো তাই আজ হয়ে যায়
প্রাণের চেয়েও দামী।
বিরহ জ্বালা সয়েছিস বুঝি!
হারিয়েছিস সব সুখ?
মরা ঘাঘরের বুকে আজ
তাই কি লুকোলি মুখ?
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর