সামাজিক কবিতা ছন্দ কবিতা
যার ধন সেই চোর

যার ধন সেই চোর

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

রোদে পুড়ে জলে ভিজে
  চাষি ভাই মরে মিছে
           ক্ষুধায়।
দীন জন খুঁদ খোঁটে
ধনী মুখে হাসি ফোঁটে
            সুধায়।
মাঠ ভরে সোনা ধানে
সেই ধান ঘরে আনে
            কুজন।
  যার শ্রমে খানা মেলে
  ভুখা মরে তার ছেলে
            সুজন।
  খালি পেটে থাকে তবু
  রাজা নাহি ছাড়ে কভু
           খাজনা।
  দীন চোখে জল ঝরে
   রাজঘরে কাঠি পরে
            বাজনা।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা