ভালো থেকো নজরুল
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ভেঙেছে দেশ ভেঙেছে মাটি
কাঁটা তার উঠে বিভাজনি তুষ্টিতে ধর্মের হই হই
স্বজনহারা চোখের জলে দুপারেই থৈ থৈ
এতকিছু মাঝে হয়ে গেছে মহাভুল
ভাগ হয়ে গেছে সবকিছু হওনি তুমি নজরুল
চেয়েছিলে হিন্দু মুসলিমের গালাগালিকে গলাগলিতে পরিণত করতে।
সে গলাগলি আজ গালাগালির সীমা ছেড়ে গোলাগুলি হয়ে বারুদ গন্ধ ছড়ায়।
যদিও জনপদ মুখরিত "হিন্দু মুসলিম ভাই ভাই" স্লোগানে।
জীবন দেয়নি তোমায় এতোটুকু সুখ
মৃত্যু অকৃপন হাতে দিয়েছো অবহেলা, করেছে বাতুল, জীবনে মরণে সত্যিই তুমি দুখু।
তুমি যাবার পর বৃন্ত হতে দুটি কুসুম হয়েছে পৃথক
ঈশ্বরের হাতে আল্লাহ সহ ট্রেন দাউদাউ করে জ্বলে
আল্লাহ ঈশ্বরের শৈশব চিরে কাম রসের স্নান করে
উফ : কি বিভাৎস, কি নির্মম পাশবিকতা
চলে গিয়ে তুমি বেঁচে গেছো কবি
নয়তো অন্ধ হতে
তাই তোমার জন্মদিনে দাঁড়িয়ে একবারও বলি না ফিরে এসো হাল ধরো
চোখের কোনে জমা জলের ফোঁটাকে লুকোতে
চোখ বন্ধ করে প্রণতি জানাই
শুধু বলি ভালো থেকো কবি।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর