বিরহের কবিতা গুচ্ছ কবিতা
রক্তে ভেজা উল্লাস

রক্তে ভেজা উল্লাস

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

হঠাৎ যেদিন সঁপে দিলে তোমার তুমিকে কাষ্ঠল পৃথিবীতে,বেগবতী ঝরনায় এক পশলা অযাচিত স্নান মহাসাগরের মতো ফেনিল।
বুঝেছি সেদিন এক চিমটি নুন পরমানন্দে
পরমান্ন হত তোমার হাতে। দাওনি তা আর।
ভুল করেও করনি সে ভুল
ছেঁড়া ক্যানভাসে আজ হাহাকার
নুন পড়েছে শুধু ক্ষতে।
                     ০২
উঠনের এক কোণে এক চিলতে ঠাঁই পেলে
পোষা কুকুরের মত সারাক্ষণ পায়ে-পায়ে
ঘুর-ঘুর, চুক-চুক,দিনকানা থুরথুরে প্যাঁচার মতো রাত জেগে তোমার ঘেমো গন্ধে ভেজা,
তোমার শ্বাস-প্রশ্বাসে আমার উড়ন্ত চুল,
অন্তত একবিন্দু অনধিকার উষ্ণতার বারুদ,
কঠিন বক্ষ ছুঁয়ে গেলে তাইবা কম কিসের!

                       ০৩
অনাহুত অকাতর প্রাপ্তি
যখন চাইনি কিছু।
ভিখারির বেশে আজ দাঁড়ায়ে দুয়ারে,
কি করে শূন্য হাতে তারে  ফেরাও ?

                        ০৪
এক টুকরো মাংশে ক্ষুধা মরে যাওয়া জঠরে
তোমার প্রলোভনের র ষড়যন্ত্র!
খাবারের লোভে মাটি ছুঁয়ে যাওয়া
জিভ দেখে তোমার সেকি উল্লাস?
নির্মম পরিহাসে কেঁদে ওঠে শালগ্রাম শিলা

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা