খোকার কসম
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
দু'চোখ ভরা স্বপ্ন খেলে
আজাদ করবে ভূমি।
স্বপ্ন জয়ের তরী বেয়ে
মায়ের খোকা যাচ্ছে ধেয়ে
অবাক বিশ্বভূমি।
বিজয় ধ্বজা তুলবে খোকা
তোমার খোকা নয় তো বোকা
যাচ্ছে সে আজ রনে।
বুকের ছাতি ঝগড়া করে
যুদ্ধ করবে তোমার তরে
লড়বে শত্রু সনে।
কৃপান পরে দিচ্ছে সে শান
দেশমাতার রাখবে যে মান
শত্রু সেনা মেরে।
যুদ্ধ শুরু ঝড়ছে রক্ত
খোকা আমার মাতৃভক্ত
বিজয় আনবে কেড়ে।
চতুর্দিকে ছুটছে একা
সবাই ভাবছে ছোট্ট খোকা
একা সে কি পারে!
খোকার কসম মরলে মরবো
দেশের মাটি স্বাধীন করবো
হাড়তে সে যে নারে।
ঝনঝনিয়ে উঠছে কৃপাণ
শত্রু সেনার যাচ্ছে প্রাণ
অবাক সবাই দেখে
মুক্ত করে নিজের ভূমি
বলছে মাকে স্বাধীন তুমি
রক্ত গায়ে মেখে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর