প্রেমের কবিতা গদ্য কবিতা
এক পশলা বৃষ্টি

এক পশলা বৃষ্টি

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

চোখে আমার মরুর তৃষা,বক্ষ জুড়ে দারুন জ্বালা
মনটা আমার আউল বাউল,পরান ঝালাপালা।
পোড়া মনে বৃষ্টি হয়নি বহু মাস,
ঝনঝনে বালিতে শুধু দহনের চাষ।
বিহঙ্গরা গুটিয়ে নেয় ডানা
ফুলেদেরও ফুটতে বুঝি মানা।
বৃষ্টি হয়নি বহু মাস
বৃষ্টিবিহীন হৃদয় আকাশে বহুকাল হয়নি চাষ।
বৃষ্টি দেবে গো এক পশলা? বৃষ্টি হয়নি বহু মাস
জিভ ঝুলে পড়া কুকুরের মত আমার হাসফাঁস।
শুকিয়ে গেছে চোখের কোটর,শত দুঃখেও আসে না জল,
উড়ছে মেঘ এদিক-ওদিক, আমার সাথে ছল।
বৃষ্টি ছুঁয়ে জন্ম নিক একমুঠো কচি ঘাস,
বক্ষ জুড়ে শুধু তৃষ্ণার বাস,বৃষ্টি হয়নি বহু মাস।
যদি এক ফোঁটা বৃষ্টি দাও উপহার
আমিও চুকাবো মূল্য তার।
জলন্ত কাঠ হয়ে রণক্ষেত্রে বিঁধব তোমায়
ধনুকের ছিলার মত টানটান উত্তেজনায়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা