হাল ছাড়িনি বন্ধু
পড়া: 7
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মোষের পিঠের মতো পরিশ্রমী,
অন্ধকার মেখে খাওয়া জীবন।
ন্যূয়ে পড়া শিরদারা,কম্পিত ঠোঁটে
ওদের কথাবলে উঠতে পারিনি।
যে আদিম গন্ধ মাখা কথা শুধু
তোমায় বলতে চেয়েছি অস্ফুট হয়নি বলা।
হাজার কাজের ভিড়ে আর বিলাসী প্রেমের ঝলকানিতে ম্লান হয়ে গেছে অস্ফুট স্বর
শোনা হয়নি তোমারও।
অব্যক্ত কথার পাহাড় আজও বসে আছে অলিন্দ খামচে।
যুগান্তরের সেই সব না বলা কথা
বলবো বলে কবিতার পথে হামাগুড়ি
হাঁটতে শিখিনি তবু হাল ছাড়িনি বন্ধু
কবিতায় কন্ঠ ছাড়বো ব'লে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর