প্রেমের কবিতা ছন্দ কবিতা
আমি তোমার কথা বলেছি

আমি তোমার কথা বলেছি

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

তুমি কি আজ দেদার বিলাও নাকি
অত আগুন রাখো কোথায় ঢেকে?
কেবল আমার বেলায় ফাঁকি!
একটা ফুলকি দিলে নিভন্ত চুল্লিটা একটু নিতেম সেঁকে।

আমি সূর্যের কাছে চাইনি আলো
তোমার কাছে নেব বলে
কৃষ্ণচূড়ার রং কি আর তোমার চেয়ে ভালো?
তবু বিবর্ণ হলাম, তুমি গেলে চলে।

আমারও আগুন আছে
সে আগুনে বুক ফেটে চৌচিড় কাঠ
পাই যদি তোমার কাছে
যে আগুনে চির সবুজ মাঠ।

বাঁকা চাঁদ জোছনায় ভিজতে বলেছিল
আমাকে ছুঁতে পারেনি
এ মন যে তোমার মোম জলে ভিজেছিলো
সে ভেজার আশা এখনো ছাড়েনি।

সাগরের চোখে প্রশ্ন দেখেছি
তার মতো ফেনীল ঢেউ আর কারো আছে কি?
আমি তোমার কথা বলেছি
তার তোমাকে দেখা এখনো বাকি।

গোলাপ বলল তার মত হাসি আছে কার
আমি গোলাপকে তোমার অধরে রেখেছি
সে সুন্দর হল আরবার
গোলাপ নয় শুধু তোমাকেই দেখেছি।

তুমি যে শুধুই তুমি
আকাশ,চাঁদ,সাগর কিছুই নয়
ও আমার চিরসবুজ ভূমি।
প্রতি জন্মে যেন অন্তত দেখা হয়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা