প্রেমের কবিতা গদ্য কবিতা
সবই পারি কেন করব

সবই পারি কেন করব

পড়া: 7 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

তোমার জন্য এক গলা জল নামতে পারি
নামবো না, কেন নামবো
যদি পানসি চেপে যাও চলে যাও অন্য কুলে
তোমার আঁচে পুড়তে পারি
পুড়ব না,কেন পুড়ব
যদি হঠাৎ করে সবটুকু তাপ নাও ফিরিয়ে
উষ্ণতাহীন শীতল শরীর ঠান্ডায়
কাঁপে থরথরিয়ে।
আঁধার রাতে হাত বাড়ালে সে হাত শক্ত করে ধরতে পারি, ধরবো না,কেন ধরবো
যদি রাত পোহালেই আমায় দেখে ঘেন্না করে
এ হাত ছেড়ে অন্য কোন হাত ধরো
তোমার জন্য মরুর  বুকে ধূলি ঝড়ে
বালি কামড়ে থাকতে পারি, থাকবো না
কেন থাকবো
যদি ঝড় থামলে আমায় ছেড়ে যাও পালিয়ে
তখন তপ্ত বালিতে পুড়বে শরীর
বিরহ দহনে পুড়বে মন।
তোমার জন্য সবই করব
আগে বিশ্বাসটা গড়ো।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা