অবুঝ ঠোঁটে সবুজ স্বপ্ন
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ঠিক বুঝিনা কে আপন কে পর।
জীবন আমার একলা দুপুর ঘেঁষে
আমি তখন কেবল একপেশে।
সুখের বাসা যুগান্তরের বাঁকে
ওইখানে যে নীলাঞ্জনা থাকে।
ওর কাছে আমার অনেক ঋণ
ইচ্ছে ছুঁয়ে থাকুক একটা দিন।
প্রখর রোদে তপ্ত দিনের শেষে
পা থেকে নখ ভিজিয়ে দিল বৃষ্টি ধারা এসে।
হঠাৎ কেমন হৃদয় আকাশ চিঁড়ে
দুঃখগুলো হারিয়ে গেল সুখ স্বপ্নের নীড়ে।
খা-খা মাঠে সবুজ ধানের রেশ
শুকনো হৃদয় নেচে উঠল বেশ।
পতিত জমি নতুন ধানের ঘ্রাণ
মরা গাঙে হঠাৎ এলো বান।
চোখ ডুবিয়ে চোখের মাঝে
নীরব কথা নতুন সাজে।
সুখ পাখিটা বুকের পরে বসে
আপন হাতে প্রেমের বাঁধন কষে।
সাগরটা আজ ফুলছে না আর রোষে
আমরা দুজন নীল বালুকায় বসে।
অবুঝ ঠোঁটে সবুজ স্বপ্ন আঁকা
দোহার মাঝে একটুও নেই ফাঁকা।
বিকেল বেলায় ফুটছে ভোরের ফুল
ভ্রমর এসে বসায় যদি হুল!
স্বপ্নেরা আজ নরম আলো মাখুক
বন্ধ চোখে স্বাধীন ছবি আঁকুক।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর