আমি ঝিনুক হব তুমি মুক্ত হলে
পড়া: 8
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আবার তোমার কাছে আসতে পারি
যদি আবার এ হাত ধরতে চাও,
তোমার বুকের উষ্ণতা পেতে দাও।
আমি
তোমার জন্য আকাশ হতে পারি
যদি শশী হয়ে জোছনা মাখাও,
যদি ঐ নীলক্ষী থেকে নীল ছড়াও।
আমি
তোমার জন্য উরতে পারি এক পৃথিবী
যদি ডানায় ফাগুন ঢেলে দাও,
যদি আমায় প্রেমের বারতা পাঠাও ।
আমি
সাগর হতে পারি তোমারই জন্য
যদি ফেনীল ঢেউয়ে বক্ষ জড়াও,
গোলাপি অধর যদি নুনে কালো করে নাও।
আমি
বালুকা বেলায় ঝিনুক হতেও পারি
যদি তুমি মুক্ত হয়ে লুকাও
তোমায় রাখবো ঢেকে দেখবে না কেউ।
আমি
বসুধাবক্ষে মরুভূমি হতে পারি
যদি তুমি ধূলিঝর হতে চাও
আবার বৃষ্টি হয়ে বক্ষ জুড়াও।
আমি
তোমার পরশ পেতে তৃণ হতে পারি
যদি ও দুটো কোমল চরণ ছোঁয়াও,
যদি তুমি পদাঘাতে মারিয়েও যাও।
আমি
ভুল পথে দিশাহীন হতে পারি
যদি তুমি বিদিশার দিশা হও,
দিবস রজনী তুমি পাশে রও।
আমি
মৃত্যুকে হাসি মুখে ডেকে নিতে পারি
যদি একবার বুকে টেনে নাও
যেতে যেতে নিথর দেহের পাণে চাও ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর