সবাইকে ফাঁকি দেওয়া যায় না
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নিজেই ঠকে বসে আছো আমায় ঠকাতে চেয়ে।
চাইলেই সবাইকে ঠকানো বা হারানো যায় না,
কেউ কেউ ইচ্ছে করেই হেরে যায়
প্রিয় মানুষটিকে জিতিয়ে দিতে l
না,দয়া নয়,ভালোবেসে।
এই যে প্রতি রাতে তোমার দাম্ভিক সত্তার চোখে ফাঁকি দিয়ে তুমি আমায় ছুঁয়ে যাও,
শিরায়-শিরায় ছড়িয়ে দাও তোমার
মৃতসঞ্জীবনী সুরা,তা কি তুমি জানো?
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে তৃষিত তাপিত মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটাকে নিমেষে উধাও হতে দেখেছো কখনো?
মাটি কি ভী...ষণ তৃষ্ণায় সে তার সবটুকু নিংড়ে নেয়
সেভাবে দেখেছো কখনো?
এখন প্রত্যেক রাতে তোমার অদৃশ্য উপস্থিতি।
আমি সেই রুক্ষ শুষ্ক মাটির মতোই শুষে নেই।
জানো? মনে-মনে ভারি মজা হয়--
চেয়েছিলে আমায় ফাঁকি দিতে,ঠকাতে
কিন্তু তোমার তুমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে এখনো আমায় ভরিয়ে দেয়।
যদি কোনদিন এই সত্যটা জানতে পারো
সেদিন হয়তো বা বুঝবে -সবাইকে ফাঁকি দেওয়া যায় না।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর