তুই না আমার বন্ধু
পড়া: 7
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
একটুখানি রং ছেয়েছি কি আকাশের
রামধনু থেকে রং আনতে হবে,
বনফুলের কথা বলতেই হরিণের মতো ছুটলিগহীন অরণ্যে,
বিপদ সংকুল পথে সব বিপদ উপেক্ষা করে কাঁটার খোঁচায় রক্তের ফিনকি বইয়ে, কাষ্ঠল মাটিতে মুখ থুবড়ে ক্ষতবিক্ষত হলি তবুও বনফুল আনা চাই!
কেনরে আমি তোর কোন জন্মের কে?
আর কক্ষনো এমন করবি না, কেমন!
এরপর তুই কিছু চাইলে যদি আমি না দিতে পারি..
ও এই কথা! ভয় নেই,কথা দিলেম চাইবো না কোনোদিন কিছুটি ।
তবে কেন আমার জন্য এত কিছু?
সে কিরে, তুই না আমার বন্ধু!
আমায় এত ভালোবাসিসনে
শোন আমি কিন্তু মেঘ,বন্ধু হলেও ক্ষণিকের
খানিক বাদেই বৃষ্টি হব,জমাট বাঁধব অন্য কোথাও, অন্য কোনখানে।
আবার হারিয়ে যাব গ্রীষ্মের তপ্ত দুপুরে
তখন?
এবার আমার কথা তো শোন
চোখে হারানো ধন বুকে রাখা যায় না বুঝি?
শ্বাস হয়ে সে থাকে অন্তরে যার বাস।
রইলি না হয় তেমন করেই
আমার মনের অন্তঃপুরে l
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর