প্রকৃতির কবিতা অন্ত্যমিল কবিতা
মাফ

মাফ

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

তপ্ত ধরা!
খরা বাগিচা
পাঠায় যখন ডাক;
দিগন্তে ঐ করাল রূপী
খোলে কৃপাণের খাপ।

গর্জনে তার সৃষ্টি কাঁপে,
সদর্পে দেয় ধাপ;
সর্বনাশীর নৃত্য থামাবে?
সাধ্য রাখে না বাপ…

মেঘ কেটে যায়,
ঝড় থেমে যায়,
রেখে যায় তার ছাপ;
ছোট পাখিটির ঘর ভেঙেছে,
চায়নি তবু মাফ।

কেউ কখনও দায় নেবে না,
মানবে না তো পাপ;
দুর্বলরা সইতে জানে,
করতে শেখে মাফ।।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা