আদিমতা
পড়া: 10
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
পেছনে পড়ে রইল নোটিফিকেশন।
জিমের ট্রেডমিল ঘুরছে, কোথাও পৌঁছয় না সে।
আমার পেশি জানে না
পূর্বপুরুষ গাছ বেয়ে উঠেছিল ক্ষুধায়।
আয়নাগুলো সরিয়ে রাখি,
নিজেকে দেখার দেনা আজ শোধ হোক।
প্রথম পাণ্ডুলিপি এখানে মাটি
আগুনের পাশে বসে আছি, কেউ স্ক্রল করছে না।
চিন্তার ফাঁদে কবি জানে
শব্দ এখানে ভাঙা পাথর,
ব্যাকরণ তখনও জন্মায়নি।
নদী বলছে "জল",
কিন্তু সে ভাষা নয়, শুধু বয়ে যাওয়া।
হরিণের চোখে-
আমি প্রথম শিকারি, প্রথম কবিও।
গুহার দেয়ালে হাতের ছাপ:
এটাই ছিল সব ক্যাপশন।
কে বলল কবিতা মানে অর্থ?
এ তো কেবল ধোঁয়ায় ওঠা আদিমতা।
কোনও শিরোনাম নেই
কোনও শেষও নেই
ফুটনোটে শুধু আকাশ।
চাঁদ উঠেছে
কেউ লাইক দেয়নি
তবু সে আলো দিচ্ছে।
আমি ফিরে যাচ্ছি
অথবা আগেই এখানে ছিলাম।
সবার শেষে ভাবি
এই আদিমতাও একটা মনের কারুকার্য।
পায়ের নিচে মাটি রেখে
থামকে গেলাম আদিমতায়।
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর