আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
এ কিছু নতুন নয়

এ কিছু নতুন নয়

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সূরজ দাশ

সূরজ দাশের কবিতা
এ কিছু নতুন নয়

এ কিছু নতুন নয়, ধ্বংসলিপি! তীব্র শিকড়ের
মত অন্ধকার জুড়ে কি সব প্রার্থনা, কারো কাছে। তুমি কি ঈশ্বর আজ? মধ্যরাত? অন্য আকাশের কাছে কান পাতি। কীর্তিনাশা ভয় ও বুলডোজার
এ কিছু নতুন নয়-শাশ্বত বাউল! অতীতের
থেকে উঠে আসে ধারাভাষ্য, অথচ, দাঁড়িয়েছি যে পায়ে পায়ে, অভিযাত্রী; এই অস্থিরতা, এই তোর মাটিতে সাজানো শামুকের খোলে ভাঙছি আগুন!

পাথরের মত অন্ধকারে আজ বুঝতে পেরেছি
যা কিছু রহস্য, ঠোকাঠুকি; এ কিছু নতুন নয়। দিনগুলি, রাতগুলি বুকে নিয়ে যে মানুষ আজ মেতে ওঠে সুদীর্ঘ কথাবার্তায়, যারা আজ ক্ষত সারাতে কাঁদতে চায়, জীবনের নদী-ফুল-পাতা
তার কাছে আজ সন্ধ্যার মতন স্বকীয় পোশাক!

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা