সামাজিক কবিতা গদ্য কবিতা
আত্মকথা

আত্মকথা

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সূরজ দাশ

সূরজ দাশের কবিতা
আত্মকথা

পরিচয় নেই, উপমা যা ছিল ছেড়েছি সেসব;
প্রবীনের মত অন্ধকারে একা কাক ডেকে যায়,
যেটুকু যন্ত্রনা ছিল ঝিঁঝির ডাকের মত নিঃস্ব
সেসবও আর নেই; একাগলি সেদ্ধ ডিম রেখে
সকালের দিকে হেঁটে যাই, বায়ু বদলের নামে
প্রাণীজ প্রোটিন চোখে ধরি, ঠোঁটে রাখি রোদ চুমু।
তকমা ছিল না, এত স্পর্শ, এত যাদুটান তবু
তুলির আড়ালে স্নিগ্ধ নীরবতা রেখেছি নির্জনে।

মেঘের বাঁধানো ফ্রেম ভেঙে আজ রোদ্দুর এলো।
প্রচুর বৃষ্টির শেষে কাদামাখা নিরীহ দুপুর
ফ্রক পরে নেমে এলো আমার মনের পৃষ্ঠা জুড়ে।
এই সেই শ্লোক, যা শুনে সেদিন কবিতা ধরেছি।
আজ কোনো রাস্তা নেই; আত্মমগ্ন কবিতা পাড়ায়
অ্যালবাম জুড়ে পূর্বরাগ ..., বেদনা ও বিরহের ...

#সূরজ_দাশের_কবিতা

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা