মাটিতে মাচান পেতে আছো
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মাটিতে মাচান পেতে আছো
আর কতদূর গেলে পেয়ে যাব তোকে
রোদ্দুর ঝলমল কোনো গাছের ডালে
আয়োডিন চোখে সান্ধ্য দেবীকোট
লাজুক চন্দনে কে ভিজিয়ে রেখেছো এ গড়
দরগার, ভাঙা দ্বার
আজ সারারাত হাছন রাজার দেশ ঘুরে ঘুরে
ফিরেছি আবার বিকেলের দরজায়
মৌসুমী বায়ুর ছেলে আমি
খিটখিটে পালোয়ান
এইখানে সুকান্তি সূর্যের দেশে
একা অপেক্ষায় রইলাম তোর
কে তুমি অতীত, এই পর্ণমোচী মেহগনি বনে
বসে আছো, ঠোঁটে ঠোঁট
মাটিতে মাচান পেতে বসে আছো পুরাকাল থেকে
ধাপে ধাপে নামে ধস
পুরোনো বাঁধানো ঘাটে নামে
বাঁশ-কাঠ-প্লাস্টিকের করোতোয়া স্মৃতি
সরু সরু ফলকের ফাঁকে
ভেসে যায় বাল্যকাল
শিশুনাগ শতক গড়িয়ে কত জনপদ4
সাত সমুদ্দুর, মাঝিমাল্লা
মৌর্য-পাল-সেন পৌন্ড্র পেরিয়ে
আজও তো ভারাটে শীতের ঠোঁটে
ছোঁ মারে মাছুনি মাছরাঙ্গা
মাটিতে মাচান পাতলেই দেখা যায়
সকাল বিকেল দুপুর
এখানে স্বপ্ন ওড়ে হাওয়ায় হাওয়ায়
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর