জীবনমুখী কবিতা মুক্তছন্দ
ধূসর গোধূলি

ধূসর গোধূলি

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

চন্দনা দাস মহন্ত

​নামল মুশলধারা পিচঢালা রাস্তায়
ভিজে যাচ্ছে সব,
মায়ের কোল ভিজছে,
ভিজছে শৈশব,
কৈশোর ভিজছে,
ভিজছে যৌবনের কোলাহল,
বার্ধক্যও ভিজছে।

​ভিজছে সময়,ভিজছে ঘণ্টা,
সেকেন্ডও ভিজছে,
ভিজছে মিনিট।

​ভিজছে সকাল, দুপুর,
ভিজছে বিকেল।
ভিজছে একটা গোটা দিন,
ভিজছে রাত।

​অতীত ভিজছে, ভিজছে বর্তমান,
আগামীর ডাকে ভিজছে ভবিষ্যৎ।

​ভিজছে জন্ম, মৃত্যুও ভিজছে,
ভিজছে ইহকাল, পরকাল ভিজছে।

​ভেজা ভেজা গন্ধ ভাসছে,
ঊষার আলো থেকে
গোধূলির আলোয়।

​ধূসর হয়, সন্ধ্যা নামে,
ভিজতে ভিজতে
অন্ধকারে হারায়
একটা আস্ত জীবন।
প্রকাশনা তথ্য: "চষেল" পত্রিকায়

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা