ঘরে ফেরার পথে পা বাড়ায়
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ঘরে ফেরার পথে পা বাড়ায়
ঘরে ফেরার পথে পা বাড়ায়
হাঁটো হাঁটো
হে ভারত, হাঁটো তুমি
সারাদিন সারারাত
রাতদিন বারোমাস
হেঁটে হেঁটে ক্লান্ত
হেঁটে হেঁটে এপার ওপার
আর কত হাঁটার পর ঘরে ফেরা যায়
হে ভারত, মেরা মহান দেশ
ঘরে ফেরার পথে পা বাড়ায় পরিযায়ী
পাখি উড়ে যায়
শক্ত অবস্থানে অনড়
রক্তচক্ষু শাসক
অসুস্থ মা ঘরে
ছেলে না খেতে পেয়ে শুকিয়ে গেল
আমি তো ভুখা মানুষ
পেট ভরতে পরিযায়ী
বউ কাঁদছে, হে গঙ্গা, হে যমুনা মা
এসো এসো, এসো বুকে
কাঁদো কাঁদো
হে আমার শ্রমিক ভারত
হে আমার আসমুদ্র হিমাচল ভুখা দেশ
আসছি, আসছিই তো
রাস্তা আটকায় ওরা
পায়ে ফোসকা, রক্তাক্ত
তবু হাঁটছি
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর