সামাজিক কবিতা গদ্য কবিতা
ইচ্ছেপোকা

ইচ্ছেপোকা

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সূরজ দাশ

ইচ্ছেপোকা
সূরজ দাশ

ঝিরি ঝিরি ইচ্ছেপোকাগুলো রোদ্দুরে পাখা মেলে
দোল খায় - আকাশ, সূর্যমুখী, আকাঙ্ক্ষার

ভিতরে ভিতরে গেঁথে ফেলা চাতুর্য
কিংবা মোহ, ব্যথাতুর কেলেঘাই - কংসাবতী
উসকে ওঠে কিলবিল, মাথার ভিতর

যন্ত্রণার শুক্রাণু আর গর্ভকাতর জীবন
পুনর্বার সেইদিকে যেতে যেতে
একটা প্রকাণ্ড গাছের সঙ্গে দেখা হয়
রাস্তাটা ক্রমশ এঁকেবেঁকে হয়ে যায় সরু সুতো

একটা সোনামুখী সূচ
সেও গুতোতে গুতোতে রাস্তা ভাঙে
রক্তাক্ত করে গাছের হৃদয়

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা