চিরন্তনী মা
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
তোর ভালো চাই।
নিজের রক্ত সেঁচে তোকে খাওয়াই।
একটা মশা কামড়ানোর দাগও নজর এড়ায় না।
তোর ভুল গুলো, মিথ্যে গুলো, ঠকানোর
চেষ্টা গুলো না দেখার ভান করি।
সব দেখে বুঝেও চুপ করে থাকতে হয়।
মায়ার সংসারে আমি মা। তোর ভালোর জন্য
জগজ্জননীর কাছে করি নিরন্তর প্রার্থনা।
পেটের কাছে গুটিয়ে শুয়ে থাকা, হঠাৎ পড়ে গিয়ে
ভ্যাঁ করে কাঁদা, উদুম জ্বরে নির্ঘুম রাত জাগা,
চিপস্ , কুরকুরের বায়না আর ফিরবে না।
তোকে চটকা মটকা আদর করতে পারি না।
বড় হয়ে গেলি বলে আগের মত নেই
আমি তো থেকে গেছি সেই মা !
কত শত মতের অমিলের পথ ধরে
দূরত্ব যায় বেড়ে। ভাগ্যিস ছিল কিছু ছবি,
ভিডিও আর অদৃশ্য স্মৃতি হাতড়ে ঘুমিয়ে পড়ে তোর মা।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর