শোক/স্মৃতির কবিতা মুক্তছন্দ
ডিলিট

ডিলিট

পড়া: 7 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

নীলাব্জা রায়

নতুন আর কাউকে স্মৃতিতে ধরে রাখতে
পারছে না মোবাইল।
কেজো অকেজো
অনেক যোগাযোগ নম্বরে ঠাসা তার পাতা।
বসেছি কিছু ডিলিট করে করব ফাঁকা খাতা।
এক একটা নামের সঙ্গে মনে হরেক ছবি
আঁকা। যে নামের সাথে ছিল জিও লেখা,
সে কবেই হয়েছে আকাশের তারা।
যার পাশে ভোঁদা, সে এখন ভীষণ চালাক,
যায় না তাকে বোঝা। যার নামের সাথে এয়ারটেল,
একটুও তার গজায় নি লেজ, করি তাকেই বেশি কেয়ার।

টুক টুক করে পড়ছে খসে এক একটি তারা
করছি ডিলিট নম্বর পাল্টে নতুন হয়েছে যারা।
কেউ চলে গেছে অনেক দূরে, কেউ বা গেছে ভুলে,
কেউ বা আবার নতুন সম্পর্কে জড়িয়ে
দেয় না আমায় সাড়া।
একটা নাম মুছতে গিয়ে হাতটা গেল থমকে।

এই নম্বর থেকে আসবে না ফোন,
যাবেও না কোনো দিন যে।
মোবাইলে মুছে গেলেও স্মৃতি থেকে কে মুছবে?
শরীর ছেড়ে বহুদূরে যেখানেই থাকো তুমি
জেনো মা বলে আর চিৎকার করব না আমি।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা