প্রেমের কবিতা গদ্য কবিতা
তোমার উপমা শুধুই তুমি

তোমার উপমা শুধুই তুমি

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

প্রত্যন্ত গ্রাম থেকে সরু গলি এসে মিশেছে শহুরে রাজপথে।
সেখানেই জনতা জনার্দনের কুণ্ডলী।
দূর থেকেই কানে এলো আওয়াজ
চোর চোর, মারো, মারো, মারো...।
ভিড়ে মাথা গলিয়ে দেখি -
বছর আষ্টেকের নগ্ন বালক,
দু'চোখের কোনে পিচুটি উপেক্ষা করে দুঃখ আর ভয়ের গলিত স্রোত।
নাকের দুপাশে  শিকনি সাদা হয়ে আছে।
রুটি চুরির দায়ে ওর সর্বাঙ্গ থেকে চুঁইয়ে পড়ছে
প্রতিবাদী জনতার রক্তিম ক্রোধ।
ঝাঁ চকচকে দামি গাড়ি এসে থামল,
কম্বলে মোড়া পোষা কুকুরকে মাতৃস্নেহে বুকের উষ্ণতায় জড়িয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াতে খাওয়াতে নেমে এলেন সাক্ষাৎ মা জননী।
আগুনে ঘী ছিটিয়ে এই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করে চলে গেলেন।
যারা কোটি কোটি টাকা চুরি করে তোমায় ভিক্ষিরি করে দেয়,তাদের নেতা-মন্ত্রীর আসনে বসিয়ে সেলাম ঠুকি,আর পেটের দায়ে রুটি চুরি করলে কনকনে শীতে বিবস্ত করে শিশুর রক্ত ঝরাই।
হে আমার স্বদেশ, আমার মাতৃভূমি সত্যিই তোমার উপমা শুধুই তুমি।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা