প্রতিবাদী কবিতা গদ্য কবিতা
সুন্দরের আরাধনা ছাড়ো কবি

সুন্দরের আরাধনা ছাড়ো কবি

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

হে কবি,ফুল,পাখি,রামধনুর সাত রঙের ছটা
প্রেম প্রীতির ঘনঘটা অনেক ঝরেছে লেখনীতে,
গলিত লাশ আর বারুদের ককটেল তোমার শ্বাসনালীতে।
এখনো মগ্ন সুন্দরের আরাধনায়!
সেই কাক ভোর থেকে কাকের কর্কশ রব,
ভাগাড়ের খোঁজে শকুনের দাপাদাপি
মৃত্যুভয়ে স্থবির তোমার ছান্দসিক অক্ষর।
এখনো গোলাপের দেখে চেয়ে থাকবে?
কুসুমবাগে মধুপের ওড়াউড়ি,কানাকানি এখনো অবাক বিস্ময় দেখছো আর লিখছো?
বন্ধ কর এ পাগলামি,কবি বন্ধ করো এক্ষুনি।
সুন্দরের ললিত রূপ থেকে দৃষ্টি ফেরাও
দেখো প্রতিক্ষণ কমে আসছে আলো, বাতাস।
সমগ্র জীব কূল আজ ঝুলন্ত উপত্যকায়,
নিচে কয়েকশো কোটি মাইল গভীর খাদ।
এখন মোহিত হওয়ার সময় নয়,স্তুতির  সময় নয়,
ধ্বংস শুধু মুহূর্তের অপেক্ষা,পারো যদি আটকাও, তার জন্য লেখ।
প্রত্যেক অক্ষরকে প্রয়োজনে বিদ্রোহী করে তোলো।
শেষ চেষ্টা করে দেখো কাব্যজ্বালে বাঁধতে পারো কিনা ধ্বংসকারীদের।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা