প্রেমের কবিতা গদ্য কবিতা
বুকের উঠোনে খুদ খুঁটে খাব

বুকের উঠোনে খুদ খুঁটে খাব

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

চারমাথা মোড়ে চায়ের দোকানে রোদ, ঝড়,বৃষ্টিতে রোজ সাতটায় এক কাপ চা সঙ্গে নিকোটিনের ধোঁয়ায় কুণ্ডলী পাকানো অপেক্ষা।
ঠিক সাড়ে সাতটায় একটি নীরাভরণ  ভাবলেশ হীন মেয়ে হেঁটে যায়।
ওর চোখের তারার বিষন্নতায় একটু একটু করে ডুবে যাই।
একদিন সোজা এগিয়ে গিয়ে বললাম
একটু কথা ছিল
কথা...  আমার সাথে?
হ্যাঁ,মানে..
অবজ্ঞার ছলে পা বাড়িয়ে সে বলল  ঠিক আছে এবার আসি?
মানে কিছুই তো বলা হোলোনা!
বাকিটুকু জানি,ঐতো আপনি আমায় ভীষণ ভীষণ ভালোবাসেন,আমায় ছাড়া বাঁচবেন না,আমায় বিয়ে করতে চান ইত্যাদি ইত্যাদি..
না না অত কিছু না
এই মুহূর্তে পুরো হাতটাও না,শুধু একটা আঙুল বাড়ালেই চলবে।
কিছুটা পথ চলার পর ভালো লাগলে হাতটা না হয় বাড়িয়ে দিও
আর বিয়ে নৈব নৈব চ, সে তো অধিকারের দলিল মাত্র।
তোমাকে বেডরুমে এনে সব পাওয়াদের  মত সম্পর্কটা ছিবড়ে করতে চাই না।
তোমাকে ততটাও কাছে চাইনা যতটা কাছে পেলে চাওয়া গুলোর অপমৃত্যু ঘটে।
ঠোঁটের কোনে একচিলতে লাজুক হাসি পা..গল,আর কিছু?
আর .. র আর.. হ্যাঁ তোমার আঁশ ফাটা ঠোঁটে আটকে থাকা কথাগুলো শুনে নেব ঠোঁটের চাপে
খিদে পেলে বুকের উঠোনে খুঁদ খুঁটে খাব..
আপনি না সত্যিই একটা পাগল।
পাগলী তোকে না পেলে তোর জন্য 
আর পেলে হব তোর শুধুই তোর পাগল।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা