দেশাত্মবোধক কবিতা ছন্দ কবিতা
খুকির মেলা

খুকির মেলা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

মেলা


উড়ছে বেলুন, ফুটছে পাপড়,
হরেক রকম ভাই;
রং মেখে সব সঙ এসেছে,
হিসেব যে তার নাই।

বলছে সবাই, শুনছে না কেউ,
কী-ই বা এসে যায়?
পরব পরব ভিড় জমেছে,
ধুলোর বারান্দায়।

সবার হাতে হরেক জিনিস,
কিনছে যা যার চাই;
খুকির শুধু মন ভালো নেই,
ঘুরছে ধরে পাই।

বলছে সবাই—‘ও সোনা মা,
বল না—কী তোর চাই?
কিনবি পুতুল? ঝুলবি ঝোলায়?
চল, জিলিপি খাই...’

মুখ ঘুরিয়ে ছোট্ট খুকি
নৈঋত কোণে চায়;
চোখ নামিয়ে সূর্য লুকোয়,
হাজার তারার গাঁয়।

কিনতে খুকি চাইছে যেটা,
কোথাও সেটা নাই;
সুভাষ, কানাই, ক্ষুদি'র মতো
শিরদাঁড়াটা চাই।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা