বিরহের কবিতা অন্ত্যমিল কবিতা
ইচ্ছেরা জ্বলন্ত সব খড়ি

ইচ্ছেরা জ্বলন্ত সব খড়ি

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

কোন ভূত দেখেছিলি ঘোরে
মনের দুয়ার অমন হাট করে?
এরই মাঝে হল কত মিল
হঠাৎ কেন সেই দুয়ারে খিল?
সেসব দিন  চিলের পেটে ঘপাৎ
দুজনাতে আজকে অনেক তফাৎ।
খড়কুটোতে গড়ে তোলা ঘর
ভেবেছিলেম হব তোর বর।
উজান হাওয়ায় বাইবো দুজন তরী
ইচ্ছেরা আজ জ্বলন্ত সব খড়ি।
বাজপাখিরা ছিনিয়ে নিলো তোকে!
দুঃখের গান গাইছি তোর শোকে।
সারেঙ্গীটা বাজছে বিষাদ সুরে
তুই এখন অনেক অনেক দূরে।
আমার শহর বড্ড ফাঁকা,
সেই শহরে আমি ভীষণ একা।
তোর শহরে নিয়ন আলোর রেখা
হাজার খুঁজেও পাইনে যে তোর দেখা।
মেঘ জমলেই ভাসি সুখের আশে
বৃষ্টি হয়ে আসিস যদি পাশে!
বুকের মাঝে ঝড়বি নাকি আবার?
পোড়া মনে জুটুক একটু খাবার।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা