অপ্রেম
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সেই অপ্রেম থেকে বাঁচতে চেয়েছি যতবার
গুরিয়ে গেছি ঠিক ততবার ঘুমন্ত শহরের রাতপেটে নিজেই নিজেকে তালিম দিয়েছি
কি করে তোমায় ছাড়াই থাকা যায় দিব্যি সুখে।
মনে মনে ঠিক করি হাজার ইচ্ছে হলেও
ফোন করে তোমার ব্যস্ততার সিডিউল শুনবো না, তোমার সাথে দেখা করব না ,কথা বলবো না এমনকি পথে ঘাটে দেখা হলেও সম্পূর্ণ অপরিচিতের ভঙ্গিমায় হেঁটে চলে যাব।
প্রয়োজনে ইচ্ছে জমে থাকা হৃদপিণ্ডটা
কেটে কুচি কুচি করে ফেলবো তবু তোমায় ভুলে যাব।
সত্যি ভুলতে পারি আর না পারি
তোমায় বোঝাতে চাই যে তুমি নও,
আমি বেমালুম ভুলে গেছি তোমায়
কিন্তু ভোলা তো দূরের কথা ভোলার নাটকটাও ঠিকঠাক করে উঠতে পারিনি।
কোথাও না কোথাও কারো না কারো সাথে তোমায় দেখে আমার শত চেষ্টায় গড়ে তোলা শক্ত খোলসটা মুহূর্তে তাসের ঘরের মতো চুরমার হয়ে গেছে ।
তোমার কাছ থেকে পালিয়ে একমুঠো অন্ধকার খুঁজেছি গোপনে দুঃখ মুছবো বলে। আমি পারিনি।
গ্রীন রুম থেকে মঞ্চে এসে দাঁড়াতেই ভুলে গেছি নাটকের সব সংলাপ।
তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবার যুদ্ধে বারবার হেরে যাওয়া একটা মৃত জীবন সময়ের ঢালে বয়ে যায় খাদের দিকে।
তোমার অপ্রেম থেকে বাঁচতে
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর