আমার কোন অভিযোগ নেই
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মেঘ তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই।
কত দুরন্ত প্রেম তোমার পালক ছুঁতে চায়
কখনো ছুঁয়েও দেয়
তোমার উড়ন্ত বুকে কখন জলকণা দানা বাঁধে,কখন বৃষ্টি হয়ে রুক্ষ মাটি ভিজিয়ে দাও সেসব কি আর মনে রাখলে চলে!
অসীমের নেশা যার ডানায় সে নদীর মত
এ'কুল ভাঙ্গে তো ও'কুল গড়ে ।
সত্যি আমার কোন অভিযোগ নেই।
ভালো হতো আকাশ কে ভালবাসলে
আকাশ তোমার চেয়েও অনেক বড় তবুতো স্থির নিশ্চল।
বুকে টেনে না নিলেও অন্তত এক কোণে লেপ্টে থাকা যায়।
কিন্ত ভালোবাসা যে চিরকালই অবুঝ লাভ-ক্ষতির অংকটা শিখে উঠতেই পারল না কোনদিন।
কখন কোন ভালোবাসার দাসত্ব লেখা চিরকুট তোমার কিউমুলাস আর নিম্বাস এর মাঝে জীবাশ্ম হয় সে দোষ তোমার নয়,
তাই সত্যি বলছি তোমার আমার প্রতি কোন অভিযোগ নেই।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর