সম্পর্ক ও অনুভূতি গদ্য কবিতা
চোখের জল

চোখের জল

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

ভক্ত গোপাল ভট্টাচার্য

তুমি একটা বিশাল মরুভূমিকে
বুকে নিয়ে হাঁটছো,
বলেছি তো, চেপে রেখো, প্রকাশিত হয়ো না।
কেউ হাসবে, দুঃখ পাবে ওই নিয়ে,
কত আলোচনা পাড়া মাত করবে।

হয়তো তুমি তোমার দুঃখ
প্রকাশ করতে চাইছো,
কিছু ইঙ্গিত করবে বলে।
হয়তো চাপতে কষ্ট হচ্ছে।

অনেকদিন মেঘের সঙ্গে কথা বলোনি,
তাই শুকনো হয়ে আছে মুখ।
বৃষ্টি এসে তোমার চোখ-মুখ ধুয়ে দেবে।

স্বপ্নের চেয়েও মিথ্যা এই ভ্রষ্ট
বর্তমান সচলতার দিকে তাকিয়ে
খুঁজে বের করতে পারবে না,
শুধু চোখের জলে ভাসবে...।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা