সাড়া দাওনা
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
একের পর এক চিঠির মতো কেমন সাজিয়েছো,
জল কাটতে কাটতে শরীর ভীষণ ক্ষুদ্র
কোনো রকমই নিঃশ্বাস নেওয়া
বাকি যা কিছু বলার থাকে শেষ বেলায় ছড়িয়ে দাও দিগন্তে
তৃষ্ণার হৃদয়ে বারবার আমন্ত্রণ জানাও।
কোনো ঋতু এমন নয় কথা বলে সাড়া দাও...
ক্ষতবিক্ষত সময়ের শতক দশকের হিসাব করি বসে,
প্রতিনিয়ত কত আর ঘুণপোকা বাছা যাবে
তার চেয়ে ভালো, মুখ-আঁটা খাম উপহার দাও
ভেজা চোখ নিয়ে জ্বালালে আগুন
পাশাপাশি টলটলে জলে চোখ
বিবেকের কাছে কেউ থেমে নেই
ভাসিয়ে দাও রঙিন কাগজের নৌকা দাঁড় হাতে কত কথা
অশ্রুজলে মুছে ফেলে যা করব ঠিক
সবাই বলো কাছের মানুষ, মূঢ় দৃষ্টিহীন।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর