প্রতীক্ষা
পড়া: 4
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সব ছেড়ে শেষ বিকেলে শুধু তোমার জন্য বায়না।
কিছুতেই বোঝেনা এজন্মে তা হয়না।
বে হিসেবি চাওয়াগুলোকে থাকতেই হবে নিষিদ্ধ আঁধারে, হোক ধুম জ্বর,
তুমি যে অন্য কারো ঘর
আমিও যে কারো বর।
তবু রাতের বিছানায় এ প্রান্ত থেকে ওপ্রান্ত
পাগলের মত তোমায় খুঁজে বেড়াই।
বালিশে মুখ গুঁজে ফুপিয়ে কেঁদে ফেলি। কেন হয় এমনটা?
বাধা নিষেধের পাঁচিলে গোত খেতে খেতে
ক্লান্ত ইচ্ছে ঘুড়িটা আজ জন্মান্তরের অপেক্ষায়।
নতুন একটা জন্ম পেলে হবই হব মানুষ
তোমার প্রথম প্রেম হব ,
বাসর ঘরের পুরুষ হব..
এ জন্মের চাওয়াগুলো মিটিয়ে নেব সুদে-আসলে।
পরের জন্মে তোমার গায়ের মিষ্টি গন্ধ,
কোনটা মিষ্টি বেশি তাই নিয়ে নাকের সাথে নাকছাবিটার তুমুল দ্বন্দ্ব,
ছোট্ট ছোট্ট অভিমানে ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলা,
খনেই আবার খুনসুটিতে খিলখিলিয়ে লুটিয়ে পড়া
এই সবকিছুই থাকবে তো পরের জন্মে?
থাকবে? বলো থাকবে তো?
নতুন জন্মে নাম দেবো তোমার প্রতীক্ষা।
হঠাৎ তোমায় জড়িয়ে ধরে আমার উষ্ণ স্রোতে চুল থেকে নখ ভিজিয়ে দেব।
তুমি বলবে হচ্ছেটা কি?দেখছে সবাই,ছাড়ো
তখন আমি বেপরোয়া এবং বড্ড বেশরম।
দেখুক তারা দেখছে যারা,
তা'বলে আরেকটা নষ্ট জন্ম!
একটা দুটো জন্ম গেলে আর কি মানুষ হব
আর কি পাবো তোমায,বল পাবো?
এ জন্মের চোখের পাতায় তোমার জন্য আঁকা থাক প্রতীক্ষিত প্রতীক্ষা।
শুধু তোর জন্য..।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর