প্রেমের কবিতা গদ্য কবিতা
মনিপুরের মা

মনিপুরের মা

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

আজন্ম  ঊষর বুকে নগ্নতার আতর মাখা
আমার মনিপুরের মা
কারফু বক্ষ চিঁড়ে
মধ্যরাতে ভাঙ্গে বন্ধ ঘরের আগল
মায়ের চোখে আকুলি বিকুলি গঙ্গা
মেয়েকে হিঁচড়ে তোলে আর্মি জিপে তেরঙ্গা
শুনশান পথের পেটে শ্যাম্পেন ফোয়ার তোলে
ভেতরে ও মেয়ের বোতাম ছেঁড়া চলে,
তলপেট থেকে গরম রক্ত ধারা।
ও মেয়ে যদি বেঁচেও ফিরে আসে
সমাজ পাঠাবে বনবাসে।
কোন মেয়ে কোথায় গেল কোন মা কোথায়
হিসেব কে রাখে তার।
মায়ের বুকে জলেনা আগুন, ওঠেনা মশাল হাতে ।
বুদ্ধির শামুক  গুলো মোম জ্বালেনা, খোলোসে লুকিয়ে থাকে।
আর কতবার পৃথিবী নগ্ন দেখবে তোমায়
একবার তো উঠে দাঁড়াও...
প্রকাশ্য দিবালোকে রাজপথ জুড়ে
উলঙ্গ মিছিল থেকে চিৎকার করে বলো
দেশনায়ক, আমার সেনা জোয়ান,আমার গর্ভজাত
দেখ ভালো করে দেখে নে তোদের মায়ের তলপেটের মুখ
যে পথে তোর আত্মপ্রকাশ
ভালো করে গুনে নে স্তনের প্রত্যেকটি শিরা উপশিরা
সব ক্ষুধা মিটিয়ে নে ওরে ভুখার দল
শেষবার  দেখে নে কেমন লাগে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
সুজন মন্ডল

আগুন দিয়ে লেখা কবিতা।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা