অনুপ্রেরণামূলক কবিতা গদ্য কবিতা
‎নদীর ভিতর স্বদেশ

‎নদীর ভিতর স্বদেশ

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সূরজ দাশ

‎নদীর ভিতর স্বদেশ
‎সূরজ দাশ
‎
‎যা চেয়েছি ছুঁতে, দূরত্ব বাড়ে প্রতিদিন তার
‎সন্ধ্যার ভেতর নিঃশেষ হয় অনামা আকাঙ্ক্ষা
‎পশ্চিমের তামাটে আলো নিভে আসে এরপর
‎
‎দিনের শরীরে জমে থাকে অসমাপ্ত প্রার্থনা
‎আত্রেয়ী, আমার বিস্মৃত মাটির পাত্র
‎তার বুকে জেগে থাকে পূর্বপুরুষের পদচিহ্ন
‎
‎ভাঙা দেওয়াল জুড়ে দেখি নির্বাসিত ঘরের ইতিহাস
‎মাটির গন্ধে ফিরে আসে হারানো জনপদ
‎দূরের বাঁশবনে কাঁপে শ্রাবণের অন্ধকার
‎
‎অতীশ দীপঙ্করের বাঁশি ভেসে আসে
‎জগদ্দল মহেন্দ্র পেরিয়ে সুরহর থেকে
‎
‎নদীর জলে ডুবে আছে কত শ্রীমতির মুখ
‎
‎নামহীন মানুষের কত অসমাপ্ত জীবনী
‎আমি কারো কাছে কোনো উত্তর চাইনা
‎মাটির গোপন স্বরে ফিরে পাই নিজের স্বদেশ
‎

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা