বিরহের কবিতা গদ্য কবিতা
নাস্তিক প্রত্যাবর্তন

নাস্তিক প্রত্যাবর্তন

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশীষ অধিকারী

পাহাড় ছিল উড়নচণ্ডী বাউন্ডুলে, স্বভাবজাত নাস্তিক এক ছেলে
সে তো সবাই জানে
ঈশ্বরে কি বিশ্বাস তার মেলে?
যুগান্তরের বন্ধু হলেও মেঘকে তার হয়নি দেখা তেমন ভাবে
হঠাৎ একদিন চোখের পরে চোখ ডোবালো মেঘ, শুষ্ক ঠোঁটে মাখিয়ে  দিল ওই অধরের মিষ্টি ঘ্রান,পর্দা ঢাকা ডালিমবনে কাটতে দিলে আঁচর,
পাহাড়কে সে বলল -
বোকা, দূরে থেকে প্রেম হয়!আমার বুকের উঠোন,অরণ্য দেশ, লুকোনো অমৃত কলস এসবই এখন তোর। তুই ওদের রাজা।
মাদল ভেবে আজকে আমায় ভীষণ রকম বাজা।খামচে ধর আলিঙ্গনে আলিঙ্গনে পাগল করে দে..
অমনি পাহাড় মেঘকে জড়িয়ে পেচিয়ে আদর করলো যতক্ষণ ঢেউয়ের বুকে নৌকা ভেসে থাকে..
মেঘের পটে আঁকা হল ভালবাসার কাব্য।
অপূর্ব সৃষ্টির স্রষ্টার জন্য পাহাড়টার আস্তিক জন্ম। গল্পটা শেষ হয়নি এখনো...
একদিন মেঘ সরে গেল পাহাড়ের চুড়া থেকে। গেল অন্য অন্য চূড়ায়।
যেতে-যেতে বললো -শোন ওসব ভুলে যাস। মনে রাখিস না আর।
এমন পাপ করতে নেই বারবার।
পাহাড়টার মাথায় যেন বজ্রপাত, বুকে দাউ দাউ আগুন পুষে প্রচন্ড বিদ্বেষে তার নাস্তিক প্রত্যাবর্তন।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা