ইচ্ছে ছিল
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ইচ্ছে ছিল বসব আমি পাথর ভাঙা ঘাটে,
মৌরলা সব ভাবের কথা বলবে ঝাঁকে ঝাঁকে।
কেউ শোনাবে প্রণয় গাঁথা, কেউ বা বিরহ;
বৃদ্ধ শিমুল শুনবে, যেন একাই মহিরুহ।
ইচ্ছে ছিল হাঁটৰ আমি বাহুতে নিয়ে কাঁধে,
ধান শিষেরা গান শেখাবে জীবন পথের বাঁকে ।
রংবাহারি স্বপ্ন দেবে সব কিশোরের চোখে।
ঘুড়িটাও সঙ্গী হবে দক্ষিণ হাওয়ার সাথে।
হঠাৎ যদি আছড়ে পড়ি ধুলোর চাদর মাঝে,
ইচ্ছে ছিল উঠব বসে আমগাছের মগডালে,
কিন্তু হঠাৎ ঝাঁপ দেবো এঁদো পুকুরের জলে।
গরুর পালের সাথে কিংবা ছুটব দিনের শেষে,
সাঁঝ বাতিটা আনতে যাব জোনাকিদের দেশে।
ঝিঁঝির সাথে পাল্লা দিয়ে গাইব প্রেমের গান।
রাতটা যে আজ ভীষণ কালো, আঁতকে উঠে প্রাণ,
পাখিটাও হারিয়েছে স্বর, ভুলেছে তার গান।
ইচ্ছেগুলো আজও আছে, সময়গুলো নেই,
কিসের তরে ছুটতে যেন হারিয়েছি সব খেই।
ইচ্ছে ছিল অনেক, কিছুই পূরণ তো হয় নাই,
নিজের কাছে নিজেই ভীষণ অপরাধী তাই।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর